RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

৮৮ নং ভূলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর ডি বি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আর ডি বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর উদ্যোগে ৮৮ নং ভূলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছাড়াও উপস্থিত ছিলেন আর ডি বি ফাউন্ডেশন গাজীপুর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আর ডি বি ফাউন্ডেশন (রুখে দাঁড়াও বাংলাদেশ)-এর প্রধান তত্ত্বাবধায়ক ও পরিচালক মোঃ ইন্তেজামুল হক রানা।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।


আর ডি বি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সংগঠনটি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


উল্লেখ্য, কর্মসূচিটি সার্বিক সহযোগিতায় বাস্তবায়ন করে সিনাবহ খন্দকারপাড়া যুব সংঘ।

সংবাদ লোড হচ্ছে...

Comments

এলাকার খবর