RDB JOURNAL
শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ছাত্রদল ও শিবিরের মধ্যে দুই দিনে চার শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ কী নিয়ে

 গত দুই দিনে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, যার ফলে দুটি ছাত্র সংগঠনে সব মিলিয়ে অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসব হামলায় রড, লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রেরও ব্যবহার হতে দেখা গেছে।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাটি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর সেখানে ঢুকে পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভিপি ও জিএসসহ শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিবির।

ছবি ও খবর: BBC NEWS বাংলা 


পরপর দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানে এসব হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের পেছনে দুটি ছাত্র সংগঠনই একে অপরকে দায়ী করেছে।
ক্ষমতাসীন দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, "প্রথমে শিবিরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় বাকি ক্যাম্পাসগুলোতে ছাত্রদল শিবিরকে প্রতিহত করেছে"।
যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের দাবি, দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের তেমন কোনো শক্ত অবস্থান নেই, ক্যাম্পাসগুলোর নিয়ন্ত্রণ নিতেই তারা শিবিরের ওপর এই হামলা চালিয়েছে।
গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও এবার পরপর দুইদিনে অন্তত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটলো।
সংবাদ লোড হচ্ছে...

Comments

এলাকার খবর